জঙ্গি গোষ্ঠীগুলোতে শিশু ও কম বয়সীদের অন্তর্ভুক্তি বেড়ে গিয়েছে - The News Lion

জঙ্গি গোষ্ঠীগুলোতে শিশু ও কম বয়সীদের অন্তর্ভুক্তি বেড়ে গিয়েছে

 


দি নিউজ লায়ন;  করোনার জেরে অনলাইন ক্লাস করেছে শিশু থেকে সমস্ত বয়সের পড়ুয়ারা। আর এরই শুবিধা নিচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলো। এমনই আশঙ্কা প্রকাশ করেছে ভারতের বিদেশ সচিব হর্ষ শ্রীঙ্ঘলা। তিনি বলেন,  কম বয়সীদের মগজধোলাই করতে দীর্ঘদিন ধরেই নেটমাধ্যমকে ব্যবহার করে সন্ত্রাসবাদী সংগঠনগুলো। 


অতিমারি সেই কাজে আরও সুবিধা করে দিয়েছে। সেজন্য জঙ্গি গোষ্ঠীগুলোতে বাড়ছে কম বয়সী ও শিশুদের সংখ্যা। সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের Children and Armed Conflict organized by Estonia শীর্ষ এক বিতর্কে অংশ নেন হর্ষ শ্রীঙ্ঘলা। সেখানেই তিনি মনের আশঙ্কা আর চেপে রাখতে পারেননি। 


তিনি বলেন, 'বর্তমানে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর লক্ষণ দেখা যাচ্ছে। জঙ্গি গোষ্ঠীগুলোতে শিশু ও কম বয়সীদের অন্তর্ভুক্তি বেড়ে গিয়েছে। যা অত্যন্ত বিপজ্জনক।' অতিমারি জঙ্গি গোষ্ঠীগুলোকে এই কাজে অনেকটা সুবিধা করে দিয়েছে বলেও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জানান

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.